গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩: হামলাকরীদের অভিযুক্ত করে মামলা দায়ের

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রতিনিধি
:সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ ঘটনার জানতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মানবাধিকার কর্মী ও সাপ্তাহিক হলি সিলেটের সিলেট প্রতিনিধি আব্দুল আজিজ(৩২) সহ ৩ জন আহত হয়েছেন।অপর আহতরা হলেন আজিজের মা মমতাজ বেগম(৫৫),বোন রহিমা বেগম (৩২)।আব্দুল আজিজ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি উত্তর পাড়া গ্রামের মৃত রকিব আলীর পূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ প্রতিবেশী মৃত হেলাল আহমদের স্ত্রী পারুল(৩০) এর সাথে তার দেবর আবুল আহমদ(২১) রাতে ঘরে প্রবেশ করে খারাপ আচরণ করে।এই খবর লোক মুখে শুনে বৃহস্পতিবার দুপুরে সততা নিশ্চিত এবং রিপোর্ট তৈরীর জন্য আবুলের বাড়িতে গেলে আবুল ক্ষীপ্ত হয়ে তার ৩ ভাই আলাল আহমদ(২৫),দুলাল আহমদ(২৩) এবং দিলাল আহমদ (২৮) কে সাথে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়।আজিজের চিৎকার শুনে তার মা ও বোন ছুটে আসলে তাদের উপর ও হামলা চালায়।এতে আজিজ ও তার বোন রহিমা বেগমের মাথা ফেটে যায় এবং তার মা মমতাজ বেগমের হাত ভেেঙ্গ যায়।
সাংবাদিক আব্দুল আজিজ জানান,একই গ্রামের প্রতিবেশী মৃত হেলাল আহমদের স্ত্রী পারুল বেগম (৩০) স্বামীর মৃত্যুর পর পরিবার হতে  আলাদা ভাবে বসবা করে আসছে।মৃত হেলাল আহমদের ৪ ভাই আলাল আহমদ(২৫),দুলাল আহমদ (২৩),আবুল আহমদ (২১) এবং দিলাল আহমদ (২৮) বিভিন্ন ভাবে  নির্যাতন করে আসছিল।গত ৮ জুন (বুধবার) দিনগত রাত্র অনুমান ১ ঘটিকার সময় আবুল আহমদ তার ভাবি পারুলের ঘরে প্রবেশ করে খারাপ আচরণ করে।প্রতিবেশীদের মুখে এই খবর শুনে পত্রিকায় রিপোর্ট করতে আবুলের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে আবুলসহ তার ৩ ভাই আমার উপর হামলা চালিয়ে আমার সাথে থাকা মোট প্রায় ৭০  হাজার টাকার ডিএসএলআর ক্যামেরা ও স্যামসাং মোবাইল সেট  নিয়ে যায় ।আমার চিৎকার শুনে আমার মা ও বোন ছুটে আসলে তাদেরকেও আহত করে এবং আমার মায়ের গলায় থাকা আড়াই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ৪/৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এ এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করলে ঘটনার সততা নিশ্চিত করেছেন এবং জরুরী ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয় হবে বলে জানান।

এই সংবাদটি 269 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ