নবী মোহাম্মদ —————-শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৬

নবী মোহাম্মদ —————-শাকেরা বেগম শিমু

নবী মোহাম্মদ
শাকেরা বেগম শিমু
“”””””””””””””””””””
ওগো নবী মোহাম্মদ,
মোরা তোমারি উম্মত,
তুমি দয়াল নবী,
তুমি নূরের রবি,
তোমার আলোয় অন্ধ খুজে পেল আলোর পথ।
তুমি নূর নবী হযরত।।

তুমি যখন এলে ধরার বুকে,
ধূসর জগত সজীব হলো সুখে,
বুলবুলি আর পাপিয়া রা গায় গান,
জগত জুড়ে উঠলো খুশির বান।
দূর গগণে লক্ষ তারা ভাসে,
বৃক্ষলতা মধুর হাসি হাসে।
এসেছেন আজ নবী মোহাম্মদ,
আমরা যে তোমারি উম্মত।

ছিলে নবী সত্য, সরল, সৎ,
দেখিয়ে দিতে সঠিক দিশার পথ।
যারা মেয়েকে জীবন্ত দেয় কবর
নারীর মর্যাদা ছিলনা বলে,
তুমি তাদের শিখিয়েছিলে সবর,
জান্নাত, -তাও নারীর পদতলে।
স্বজাতীদের নির্যাতনে নবী,
লুটিয়ে ভূপাতিত হতে তুমি,
দেখে এমন নিষ্ঠুরতার ছবি,
কেঁপে উঠতো আকাশ-বাতাস-ভূমি।।

তবু নবী দাওনি ওদের অভিশাপ,
অসীম গ্লানি সহ্য করে নিজে,
একের পরে করছে ওরা একেক পাপ, তবু-
তাদের কষ্টে তোমার নয়ন ভিজে।

দয়ার নবী, মায়ার নবী একটু দেখা দাও,
সোনার মদীনাতে তুমি আমায় ডেকে নাও।
করবো জিয়ারত নবীজির শাফা রওযা পাক,
শুনবো সবুজ মিনারের ঐ মুয়াজ্জিন এর ডাক।

স্বপ্নযোগে একটি বার ও নবী,
তোমার চন্দ্রবদনের ওই ছবি,
দেখিও আমি অধম উম্মতেরে,
তোমায় দেখে যদিও যাই মরে।
একবিন্দু দুঃখ নেই মোর এতে,
নবী, তোমার ছবি হৃদয়ে দাও গেঁথে।

তোমার নামে দুরুদ পড়ি অধম উম্মত আমি,
কিয়ামতের দিনে যেন হই শাফায়াতগামী।
তুমি নবী দয়ার সাগর, সঠিক দিশার পথ,
ওগো নবী মোহাম্মদ,
মোরা তোমারি উম্মত।।।

এই সংবাদটি 559 বার পঠিত হয়েছে