এটাই কি স্বাধীনতা? ——- শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

এটাই কি স্বাধীনতা?  ——- শাকেরা বেগম শিমু

এটাই কি ভাই স্বাধীনতা
যেথায় রক্ত নদী,
জোয়ার ভাঙা স্রোতের মতো
বইছে নিরবধি।

রাজন গেল, রাকিব গেল,
ভেসে গেল ফেলানী,
রক্তস্রোতে ভেসে গেল
তনুর নিথর দেহখানী।

কোথায় স্বাধীনতা, কোথায়
ন্যায্য শিশু অধিকার,
পারেনি দেশ করতে এসব
হীন শকুনের প্রতিকার।

কোথায় দেশের প্রধানমন্ত্রী,
তিনি আছেন ঘুমিয়ে,
ক্ষমতাটাই টিকে থাকুক
ব্যস্ত তিনি এ নিয়ে।

কোথায় দেশের নিরাপত্তা,
কোথায় গণতন্ত্র,
সবই ধূলোয় মিশিয়ে দিলো
হায়েনাদের মন্ত্র।

যাদের কথায় উঠে বসে
ছোট্ট বাংলাদেশের নেতা,
সেই ভারতের দাসী এখন
নিরীহ বাঙালির মাতা।

দেশের মেয়েরা ধর্ষিতা হয়,
রক্তস্রোতে যায় ভেসে,
হৃদয়হীনা নেত্রী সেটা
হাওয়ায় উড়ে দেন হেসে।

এটাই কি সেই স্বাধীনতা?
বলো দেশের জনগণ,
সেটা পেতে লড়াই করে
যেতেই হবে আমরণ।।।

এই সংবাদটি 694 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ