জীবন নদী ——-শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

জীবন নদী ——-শাকেরা বেগম শিমু

জীবন নদী
শাকেরা বেগম শিমু
******–******
পদ্মা, মেঘনা, গৌরি যেমন
বইছে নিরবধি,
তেমনি প্রবাহিত মানবগণের
জীবন নদী।

সেই নদীতে পানি তো নেই
আছে রক্তধারা,
সেটা দেয়া যায়না পাড়ি
অশ্রুতরী ছাড়া।

হাজার বাঁধা, সংগ্রাম আর
কষ্ট সেথায় ভাসে,
মানব দেখে মুখ লুকিয়ে
মিটমিটিয়ে হাসে।

এসব বাঁধা, কষ্ট মোদের
করতে হবে প্রতিকার,
তবেই শক্তি-সাহস পাবো
জীবন নদীর কূল পাবার।

নদীর ওপার থেকে কে গো
করছে সদাই তাড়া,
ভবলীলা সাঙ্গ তাদের
পৌঁছে যাবে যারা।।

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ