জুড়ীতে ভারতীয় অবৈধ মোটরসাইকেল ও ঔষধসহ আটক-১

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

জুড়ি প্রতিনিধি : জুড়ীতে বিজিবি’র ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক ফিরোজের নেতৃত্বে বুধবার রাতে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেল ও বিপুল পরিমান অবৈধ ঔষধসহ ১ ব্যবসায়ীকে আটক করেছে। বিজিবি এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় জুড়ী থানায় মামলা (মামলা নং-০৭) করেছে।
জানা গেছে, ফুলতলা সীমান্তের মেইন পিলার ১৮১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাগরনাল নামক স্থানে ফুলতলা বিজিবি ১টি হিরো স্পেøন্ডার মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার ভারতীয় ও বাংলাদেশী লাইসেন্স বিহীন অবৈধ ঔষধসহ চোরাকারবারী শ্রী অমল কুমার মজুমদারকে (৫৩) আটক করে। সে কুলাউড়া উপজেলার মাগুরার মৃত বিনয় ভূষন মজুমদারের ছেলে। বিজিবি’র ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নেয়ামুল করিম জানান আটককৃত দ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। ধৃত আসামীসহ মালামাল জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 329 বার পঠিত হয়েছে