ঢাকা |
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬
ইদানিং আশংকাজনক হারে বাড়ছে নবজাতকের লাশ পাওয়ার সংবাদ। যত্রতত্র সন্তান প্রসব অবৈধ গর্ভপাতের কারন। আইনী পদক্ষেপ আরো কঠোর না হলে এ প্রক্রিয়া চরম আকার ধারন করবে। গত মঙ্গলবার “কুমিল্লা দেবিদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতক কন্যা শিশুকে রেখে পালিয়েছে মা”। শুক্রবার মৌলভীবাজারের “কমলগঞ্জে কাপড় মুড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ”। সংবাদটি পাঠিয়েছেন আমাদের কমলগঞ্জ সংবাদদাতা। আমাদের লিংকে ক্লিক করে বিস্তারিত সংবাদ পড়–ন লাইক ও শেয়ার করে অন্যদের জানান।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কাপড়ে মুড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ১৬নং বাজার টিলা প্লান্টেশন এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে একদল কিশোর জ্বালানি লাকড়ি কুড়াতে প্রবেশ করে। ঘটনাস্থলে গেলে নতুনভাবে মাটি ভরাট করা একটি গর্ত ও উপরিভাগে লাল কাপড়ের একাংশ বের হওয়া দেখতে পায়। কৌতুহলী হয়ে কিশোররা বের হওয়া লাল কাপড় ধরে টান দিলে সাথে সাথে মৃত নবজাতক কন্যা সন্তানের লাশ বের হয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে মুহুর্তের মাঝে ঘটনাস্থলে লোক সমাগম বেড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বেলা ৩টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মোঃ আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে নবজাতকের লাশ উদ্ধার করে।
শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সাধারন সম্পাদক শ্রীকান্ত কানু বলেন, খবর পেয়ে নবজাতকের লাশ দেখে চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে অবহিত করেছেন।
সহকারী পরিদর্শক মোঃ আবু সায়েম আব্দুর রহমান মৃত এক দিনের কন্যা নবজাতেকর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে তদন্ত ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাবে না। সহকারী পরিদর্শক আরও জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু দায়েরও করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।