জুড়ীতে যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

জুড়ীতে যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার এসোসিয়েশন সোয়ানসিস’র উদ্যোগে ৯ ফেব্র“য়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে জুড়ী উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জুড়ীর ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিক আহমদ, জাকির আহমদ কালা, কুলেশ চন্দ্র চন্দ মন্টু, আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহমুদুর রহমান, রাসেদ খান, সাংবাদিক মহসিন, মোঃ সুলেমান মিয়া, জুয়েল রানা প্রমুখ। সভায় তিনশ দুঃস্থ শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সংবাদটি 372 বার পঠিত হয়েছে