জুড়ীতে এনসিসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

 

জুড়ি প্রতিনিধি: এনসিসি ব্যাংক জুড়ী শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও বিভিন্ন গ্রামের ১১০ জন হতদরিদ্র দের মাঝে ২৮ জানুয়ারী বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জুড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মোঃ মোসাদ্দেক হোসেন মজুমদারের পরিচালনায় গ্রাহক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আয়াজ উদ্দিন, কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুজিব মাহবুব, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মোঃ আরশাদ উল্যাহ খান প্রমুখ।

এই সংবাদটি 459 বার পঠিত হয়েছে