কুলাউড়া ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

কুলাউড়া ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট আখাউড়া রেলওয়ে সেকশনের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ের ষ্টেশনের কলিমাবাদনামক স্থান থেকে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

জানা যায়, ২২ জানুয়ারী শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেট গামি আন্তঃনগর উদয়দ এক্্রপ্রেস ট্রেনে কাটা পড়ে এ অজ্ঞাত মহিলার মৃত্যু হয়।  ট্রেনে কাটা পড়া অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া জিআরপি থানার (ওসি) রবিউল আজম।

এই সংবাদটি 3443 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ