ঢাকা |
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬
স্টাফ রিপোর্টার: জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস অবশেষে প্রধান শিক্ষক পদটি হারালেন। চলিত বছরের ৬ জানুয়ারী তার প্রধান শিক্ষক পদের নিয়োগ বাতিলের আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০১৪ সালের ২৯ অক্টোবর গোপনে নিয়োগ পরীক্ষার আয়োজন করে তিনি প্রধান শিক্ষক পদটি ভাগিয়ে নেন। নিয়োগে অনিয়ম-দুর্ণীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হলে সর্বমহলে টনক নড়ে। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় নিয়োগের ১৪ মাস পর দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া এ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অভিযোগ সুত্রে জানা গেছে, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস নিজে প্রধান শিক্ষক হতে প্রধান শিক্ষক পদপ্রার্থী ফয়জুর রহমান, আবু হোসেন আজাদ, আব্দুল জলিল, রশীদ আহমদ খানসহ কয়েকজন প্রার্থীকে ইন্টারভিউ কার্ড না দিয়ে মনোপ¬ুত ৪/৫ প্রার্থী নিয়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর গোপনে নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া এ প্রধান শিক্ষকের এমপিওভুক্তির ফাইল স্থগিত রাখে শিক্ষা অধিদপ্তর। ২০১৫ সালের ৩ নভেম্বর মাউশির মহা-পরিচালকের সর্বশেষ তদন্তে প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসের প্রধান শিক্ষক পদের নিয়োগে চরম অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হলে তার এ নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) হাবিবুর রহমান জানান, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিধিসম্মত হয়নি মর্মে প্রমানিত হওয়ায় অভিযুক্ত শিক্ষক সীতাংশু শেখর দাসের নিয়োগ বাতিল করে তাকে পুর্বপদে বহাল রাখার ব্যবস্থা নিতে ৬ জানুয়ারী স্কুল ম্যানেজিং কমিটিকে নির্দেশ প্রদান করা হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুক আহমদ শনিবার অধিদপ্তরের আদেশের চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, শীঘ্রই কমিটি সভায় রেজুলেশন করে আদেশের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।