বিমানের চেয়ে গরুর গাড়ির ভাড়া বেশি

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

বিমানের চেয়ে গরুর গাড়ির ভাড়া বেশি

দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। গরুর গাড়িতে এইটুকু পথ যেতে ভাড়া লাগে ৬ হাজার রুপি। ভারতের পশ্চিমাঞ্চলীয় মধ্যপ্রদেশে রতলম থেকে বিবরডের জাইন মন্দির পর্যন্ত এই সামান্য পথ অতিক্রমের খরচ ইন্দোর থেকে দিল্লির বিমান খরচের চেয়ে বেশি। তবে এ ঘটনা বছরে মাত্র একদিন ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতি বছরের পৌষ মাসের অমাবস্যার সময়ে (পূর্ণচন্দ্রের রাত) হাজার হাজার মানুষ ছুটে যায় জাইন মন্দিরে। স্বামী রিশভদেবের মন্দিরে পূজা দিয়ে নিজের মনোবাসনা পূরণের প্রার্থনা করতে হয়। আর মনের উদ্দেশ্য সফল করতে হলে এই মন্দিরে আসতে হবে গরুর গাড়িতে চড়ে- এটাই রিশভদেব মন্দিরের চিরাচরিত প্রথা। জাইন সম্প্রদায়ের বিশ্বাস, গরুর গাড়িতে ভ্রমণ করে পূজা দিলে জীবনের যাবতীয় সমস্যা দূরীভূত হয়ে যাবে। চলতি বছরের ৯ জানুয়ারি রতলম ও মধ্যপ্রদেশ থেকে ৩০-৪০ হাজার মানুষ ওই মন্দিরে যায়। এক দিনের এ ধর্মীয় অনুষ্ঠানটি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকে। মন্দিরে আগত রিতেশ মেহতা বলেন, ‘আমার নিজের গাড়ি থাকা সত্ত্বেও গরুর গাড়ি ভাড়া করে এসেছি। মেহতাসহ তার পরিবারের সাত সদস্য মনে করেন, মন্দির ভ্রমণের মাধ্যমে তাদের আশা পূর্ণ হবে ও পরিবারের সমস্যা কেটে যাবে। এই মন্দিরে আসার জন্য কয়েক মাস আগেই গরুর গাড়ি ভাড়া করতে হয়। মেহতা ৩ হাজার টাকায় ভাড়া পেয়েছিলেন, কিন্তু কেউ কেউ ৫ হাজার থেকে ১২ হাজার টাকাও দিয়ে থাকে।

এই সংবাদটি 555 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ