ঢাকা |
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
পূর্ব লন্ডনের মেট্রো স্টেশনে ছুরিধারী এক ব্যক্তির হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় লন্ডন থেকে ১০ কিলোমিটার দূরে লেইটনস্টোন পাতাল স্টেশনে ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই পুলিশ এসে হামলাকারীকে আটক করে। হামলাটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে লন্ডন পুলিশ।
ট্যুইটারে পোস্ট করার ফুটেজে স্টেশনের টিকেট কাউন্টারের সমানে জমাট বাধা রক্ত ও সন্দেহভাজন হামলাকারীকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হামলা চালানোর সময় হামলাকারী ‘এটি সিরিয়ার জন্য’ বলে চিৎকার করতে থাকে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, হামলাকারী আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও হুমকি দিয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ড প্রধান রিচার্ড ওয়ালটন বলেন, ‘এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছি আমরা।’
দ্য গার্ডিয়ান জানায়, সিরিয়ায় ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিমা হামলার প্রতিশোধ নিতে ছুরিধারী হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে প্রকাশিত প্রতিবেদনগুলোর এসব তথ্যের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে তা যাচাই করাও সম্ভব হয়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।