ঢাকা |
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে চাঁদা দাবির অভিযোগে বাছির মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাছির মিয়া উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকালে কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া চালকের কাছে টাকা দাবি করেন। চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় চালক ও কয়েকজন যাত্রীর সঙ্গে বাছির মিয়ার অসদাচরণের অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
পরে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাছির মিয়াকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।