ঢাকা |
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১
অনলাইন ডেস্কঃ
কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভবানীপুর থেকে দেশ দেখবেন। এবার আরও এক ধাপ এগিয়ে বললেন, ভবানীপুরে যে খেলা হবে, তা শেষ হবে ভারত জয়ে।
ভবানীপুরের উপনির্বাচনে নিজের প্রচারে গিয়ে রোববার তৃণমূল নেত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একটা খেলা (বিধানসভা) হয়ে গেছে। বাংলার খেলা হয়ে গেছে। এই খেলাটা শেষ হবে ভারতে। খবর আনন্দবাজার পত্রিকার।
এদিন প্রচারসভাগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। তার দাবি— কেরালা, আসামে আমরা (তৃণমূল) পা রেখেছি। এমন কোনো রাজ্য নেই, যেখান থেকে মানুষ আমাদের কাছে আসেননি। তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। লাখ লাখ চিঠি পেয়েছি। তাদের বক্তব্য— দেশ কা নেতা ক্যায়সা হো, মমতাদি জ্যায়সা হো।
ভবানীপুরের এই নির্বাচনকে তৃণমূল যে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে দেখছে, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা, অভিষেক দুজনই।
এই সূত্রে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সাধারণ সম্পাদক প্রায় একই সুরে কংগ্রেস এবং অন্য বিরোধীদের থেকে নিজেদের আলাদা করে দেখিয়েছেন। যদুবাবুর বাজার লাগোয়া অঞ্চলের প্রথম সভায় মমতা বলেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের বোঝাপড়া আছে। তাই কংগ্রেস ছেড়েছি। এখনও আছে। বিজেপির সঙ্গেও বোঝাপড়া আছে। জগাই, মাধাই, গদাই— এখানেও নির্বাচনে অনেক কাণ্ড করবে।
তার আগে অভিষেকের মন্তব্য— কংগ্রেস, সিপিএম, শরদ পাওয়ারের এনসিপি, বিএসপির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও সর্বভারতীয় দল। এদের মধ্যে বশ্যতা স্বীকার না করে, মেরুদণ্ড বিক্রি না করে, আত্মসমর্পণ না করে একমাত্র লড়াই করছে তৃণমূল।
ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। তবে গত কয়েক দিনের প্রচারে লাগাতার কংগ্রেসের সমালোচনায় সরব মমতা ও অভিষেক। শুধু তা-ই নয়, লোকসভা ভোটের আগে তারা কংগ্রেসের সম্ভাবনা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন।
সোমবার ভবানীপুরসহ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।