বড়লেখায় হাইটেক ইসলামিক একাডেমির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

বড়লেখায় হাইটেক ইসলামিক একাডেমির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে পাঠদানের শিক্ষা-কার্যক্রম চালানোর মনমানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত হাই-টেক ইসলামিক একাডেমির পক্ষ থেকে করোনা ভাইরাসের ক্লান্তিলগ্নে গরীব দুঃখী অসহায়, ছিন্নমূল হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়।

১লা এপ্রিল রোজ বুধবার দুপুর ১২ঘটিকার সময় হাই-টেক ইসলামিক একাডেমি প্রাঙ্গন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহিম, এফডি নিজামুল হক, এমডি মাওলানা আব্দুল্লাহ খান, রেক্টর জিল্লুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, এ আর নূরুল ইসলাম, আব্দুর রব, আবুল হোসেন, রায়হান আহমদ প্রমুখ।
উল্লেখ্য খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি পিয়াজ, ১কেজি লবনসহ মোট ১৪কেজির প্যাকেট।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ