জোর পূর্বক বসতবাড়ীতে বিদ্যুতিক খুটি স্থাপন: ডিজিএম বরাবরে আপত্তি

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

জোর পূর্বক বসতবাড়ীতে বিদ্যুতিক খুটি স্থাপন: ডিজিএম বরাবরে আপত্তি

স্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের সাইফুর রহমানের বসতবাড়ীতে জোরপূর্বক বৈদ্যুতিক খুটি স্থাপনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী সাইফুর রহমানের বসতবাড়ীতে ঘর নির্মাণ করার অসুবিধা হবে উল্লেখ করে আপত্তি জানালে পল্লী বিদ্যুৎ আওতাধীন লাইন শ্রমিকরা তার কথা অমান্য করে জোরপূর্বকভাবে বসতবাড়ীর ঘর নির্মাণকৃত প্রস্তাবিত ভূমির উপর খুটি স্থাপন করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ফলে সাইফুর রহমানের ঘর নির্মাণে উক্ত খুটি প্রতিবন্ধকতা সৃস্টি করবে বলে তিনি জিজিএম পল্লী বিদ্যুৎ বড়লেখা বরাবরে গত ১৩ জানুয়ারী ২০২০ বৈদ্যুতিক খুটি (পুল) স্থাপনে আপত্তি প্রসঙ্গে একটি আবেদন করেন এবং বিকল্প স্থানে খুটি স্থাপনের আবেদন জানান। তিনি জানান, বিকল্প স্থানে খুটি বা বিদ্যুৎ সংযোগ সুবিধা থাকা সত্বে আমার বসতবাড়ীতে জোরপূর্বক খুটি স্থাপনের কারনে আমি ডিজিএম বারাবরে আবেদন করি অধ্যাবধি ডিজিএম প্রয়োজনীয় ব্যবস্থা না করায় যে কোন সময় জোরপূর্বক উক্ত খুটিতে বিদ্যুৎ সংযোগ করার আশংকায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এই সংবাদটি 710 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ