ঢাকা |
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ময়নুল হক মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ বাছাই প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিতরা সাক্ষাত পর্বে অংশ নেন।
গত বুধবার (০৪ ডিসেম্বর) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসাবে ইউপি চেয়ারম্যান ময়নুল হকের নাম চূড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত করা হয়।
এর আগে ২৮ নভেম্বর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বড়লেখা উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন।
ময়নুল হক বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বাসিন্দা মরহুম মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক (সোলেমান মিয়ার) ছেলে। তিনি ২০১৬ সালে নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ইউনিয়ন এলাকার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে হট মিল’ কার্যক্রম চালু করেন। তার ব্যক্তিগত উদ্যোগে ১৫শ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়ন এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা, বৃক্ষ রোপণ, খেলাধুলার সামগ্রী প্রদান করেন।
তিনি ৯১ থেকে ৯৫ সাল পর্যন্ত চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি তার বাবার নামে মুক্তিযোদ্ধা সোলেমান মিয়া একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া দরিদ্র শিক্ষার্থীদের প্রতি বছর আর্থিকভাবে সহায়তা করে আসছেন। এছাড়া তার উদ্যোগে সামাজিক সংগঠন চান্দ্রগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।