‘সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

‘সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গত ২ জুন ২০১৯; ২৭শে রমজান ‘সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রতিবছরের মত ইটাউরী গ্রামের কিছু অসহায় পরিবার কে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ বৃষ্টি বিঘ্নিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে ও প্রায় শতাদিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানাডা প্রবাসী ছাত্রনেতা সৈয়দ মেহেদী রাসেল বলেন- জন্মভূমির অসহায় পরিবার পাশে থাকতে পারাটাই ঈদ আনন্দ সমপরিমান। যতদিন বেঁচে আছি অসহায় বঞ্চিত মানুষ ও এলাকার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেন। ফাউন্ডেশন সকল সদস্য আন্তরিক ভাবে নিজ দায়িত্ব নিয়ে কাজ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন জানান।

এসময় ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ জিল্লুর রহমান, আব্দুল করিম, সৈয়দ শাকারিয়া, ফরিদুল ইসলাম জাবরুল, সৈয়দ আব্দুল হাকিম, সৈয়দ ছাবিদ আহমদ, সৈয়দ এমরানুল হক, মামুন আহমদ, আব্দুল গনি, সৈয়দ হাবিবুর রহমান আহমদ প্রমূখ।

এই সংবাদটি 704 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ