ঢাকা |
প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯
বড়লেখার উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসায় রমজান মাসব্যাপি ইত্তেহাদুল কোর্রা বাংলাদেশ বোর্ড পরিচালিত কোরআন প্রশিক্ষণে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।শনিবার(১লা জুন) দুপুর ১২.০০ মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষাবিদ আলহাজ্জ্ব আছদ্দর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুন নূর’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আ ক ম আব্দুল আজিজ।বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক হাফিজ আব্দুর রুউফ, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আহমদ জামাল উদ্দীন, গভার্ণিং বডির সদস্য আব্দুস সালাম,শিক্ষক আব্দুন নূর প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।