পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার নতুন অধ্যক্ষ হলেন লুৎফুর রহমান

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার নতুন অধ্যক্ষ হলেন লুৎফুর রহমান

স্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান।

তিনি ০৮/০৬/১৯৯৬ ইং হতে ৩১/১০/২০১৩ ইং পর্যন্ত ঐ মাদরাসার আরবী প্রভাষক পদে এবং ০১/১১/২০১৩ ইং থেকে ২৪/০৫/২০১৯ ইং পর্যন্ত ঐ মাদরাসায় সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফ্ফার জানুয়ারী ২০১৯ সালে অবসর গ্রহণের পর অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবেও কর্মরত থেকে গত ২৫/০৫/২০১৯ ইং বিধি মোতাবেক অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।

তিনি উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূগা গ্রামের মরহুম আকমল আলীর ছেলে।

লেখাপড়া: পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম, সুজাউল ফাজিল মাদরাসা থেকে ফাজিল, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসা থেকে কামিল, সিলেট এম.সি কলেজ থেকে বি.এ, ও এম.এ (ফাস্ট ক্লাস) ডিগ্রী অর্জন করেছেন।

অধ্যক্ষ হাফিজ মাওলানা লুৎফুর রহমানের প্রজ্ঞা, অভিজ্ঞতা দিয়ে ঐতিহ্যবাহী দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠানের মান আরো উন্নত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিয়ানীবাজার উপজেলার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার ও সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাও: মুহাম্মদ ফয়জুল হক (শিমুল)।

এই সংবাদটি 659 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ