গোবিন্দগঞ্জে পলাতক শিবির নেতা আতিকুর গ্রেফতার

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৯

গোবিন্দগঞ্জে পলাতক শিবির নেতা আতিকুর গ্রেফতার

হামিদুল হক মন্ডল হামিদ,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে একাধিক মামলার আসামি ও আজিজুল হক কলেজের শিবির নেতা আতিকুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ মে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকতের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শাখাহার ইউপির বানেশ্বর বাজার হতে বগুড়া আজিজুল হক কলেজ শাখার শিবিরের প্রচার সম্পাদক ও ৩ টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী আতিকুর রহমান (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিবির নেতা আতিকুর রহমান (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মোকলেছ রহমানের ছেলে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান,উক্ত আসামি আতিকুর দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অনেক নাশকতার ঘটনায় সক্রিয় ভাবে জড়িত ছিল।

এই সংবাদটি 596 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ