বিয়ানীবাজার থেকে অপহরণকৃত জুয়েল কুমিল্লা থেকে উদ্ধার

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৯

বিয়ানীবাজার থেকে অপহরণকৃত জুয়েল কুমিল্লা থেকে উদ্ধার

২ মে সকাল ৮ ঘটিকার সময় বিয়ানীবাজার নয়াগ্রাম বাবুলের কলোনী থেকে অপহরণকৃত জুয়েল (১০) পুলিশ উদ্ধার করেছে।
অফিসার ইনচার্জ অবনী শংকর কর’র নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহিদুল হক এর নেতৃত্বে এসআই মো: শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন করাপতি এলাকা হতে ভিকটিম মোঃ জুয়েল আহমদ (১০) কে উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য: বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের (আহমদ মোস্তফা বাবুলের কলোনী’র), মোঃ আব্দুল জলিল (৪০), পিতা-মৃত আবু মিয়া, স্থায়ী সাং-নুরপুর, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া, বিয়ানীবাজর থানায় সংবাদ প্রদান করেন যে, গত ২ মে সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিবাদী মোছা: রোকেয়া আক্তার নুপুর, পিতা-আবুল হাশেম, সাং-করপাতি, থানা-লাঙ্গলকোট, জেলা-কুমিল্লা তার মেয়ে হাসি আক্তার (১৭), পিতা-মোঃ আল হাসান বিল্লাল, সাং-জোডডা পূর্ব, উভয় থানা-লাঙ্গলকোট, জেলা-কুমিল্লা ও অজ্ঞাতনামা অপরিচিত মধ্যে বয়সী পুরুষ লোক সহ মো: আব্দুল জলিলের বিয়ানীবাজারস্থ বাড়িতে এসে তার ছেলে মোঃ জুয়েল আহমদ (১০) কে কৌশলে অপহরণ করে নোয়াখালী নিয়া যায় এবং বাদী আব্দুল জলিলের নিকট ৭,০০,০০০/- টাকা মুক্তিপন দাবী করে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে উদ্ধার করে।

এই সংবাদটি 683 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ