চান্দগ্রাম প্রাথমিক/ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯

চান্দগ্রাম প্রাথমিক/ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বড়লেখা উপজেলার ৩নং নিজবহাদুরপুর ইউনিয়নের ‘চান্দগ্রাম প্রাথমিক/ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০১৮’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। বুধবার (১ মে) বেলা ১১ ঘটিকার সময় স্থানীয় চান্দগ্রাম ফাজিল মাদরাসার হলরুমে বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার সাবলু মিয়ার সভাপতিত্বে ও মো: জয়নুল ইসলাম ও এবাদুর রহমানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তাজ উদ্দিন, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ময়নুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, চান্দগ্রাম এ.ইউ ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান চৌধুরী, চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম নুনু, বিশিষ্ঠ সমাজসেবক হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জাফর আহমদ, সদস্য আজহারুল ইসলাম সাইম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী জহুরুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুছ সালাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েস আহমদ।

বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন লন্ডন প্রবাসী জামাল উদ্দিন, জাফর আহমদ, সাবলু মিয়া, শরীফ উদ্দিন, এবাদুর রহমান, জয়নুল ইসলাম,

উল্লেখ্য: ৬০ টি প্রতিষ্ঠানের ৩০৩ জন ছাত্র-ছাত্রী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে । ট্যালেন্টপুল ১০টি, সাধারণ ২০টি, ও বিশেষ ৩৮টি বৃত্তি প্রধান করা হয়।
বিজ্ঞপ্তি

এই সংবাদটি 816 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ