ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮
২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার । সকাল বেলা ঘুম ভাঙতে একটু দেরী হল। সাইলেন্ড মোডে তখনও আলো জ¦লছিল। হাত বাড়িয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সাদেকের কণ্ঠ সইবন ভাই মারা গেছেন। গলাকাটা লাশ চারখাই গাছতলায় পাওয়া গেছে। শুনেই বিছানা থেকে উঠে বসে পড়লাম । ফোন কেটে দেখি মোবাইলে ২৬টি মিস্ডকল। সংবাদ দেয়া হয়েছে দেখলাম। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জে শাহজালাল মুন্সির সাথে কথা হল। তিনি জানালেন লাশ পোষ্ট মর্টেমে পাঠানো হয়েছে। কথা হল আমার গ্রামের মুকিত ভাইয়ের সাথে। সর্বোপরি যা জানতে পারলাম সইবন ভাই’র গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। তবে এখনো কোন ক্লু পাওয়া যাচ্ছে না ।
ইটাউরি হ্যালপ হ্যান্ডস নামে লন্ডনস্থ ইটাউরি প্রবাসীদের সম্প্রতি একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সংগঠনের ভিডিও সংবাদ সময়চিত্রে প্রকাশের পর দক্ষিণ বাজার রাজমহলের সম্মুখে দেখা হয় সইবন ভাই’র সাথে। অমায়িক সদালাপী সইবন ভাই আমাকে দেখে মটর সাইকেল থামিয়ে বললেন তোমার খবর দেখেছি। প্রায় ঘন্টাব্যাপী দাড়িয়ে কথা বলছিলাম সইবন ভাইর সাথে। তিনি ইটাউরির লন্ডন বাসীকে স্বাগত জানালেন এবং আমার প্রস্তাবে দেশেও ইটাউরি গ্রামের মুরব্বী ও যুবকদের নিয়ে একটি সমাজসেবামুলক সংগঠন করার জন্য সম্মতি দিলেন। এই ছিল আমার সাথে শেষ কথা। এখন ছবিগুলো শুধুই স্মৃতি।
লেখক: ফয়জুল হক শিমুল
সম্পাদক , সময়চিত্র
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।