জুড়ীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র উদ্বোধন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

জুড়ীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র উদ্বোধন
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার জুড়ীতে
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর জুড়ী শাখার নতুন অফিন উদ্বোধন হলো আজ।
আজ ১৪ ডিসেম্বর রোজ বৃহঃবার সকাল ১১ ঘটিকায় জুড়ী ষ্টেশন রোডস্থ হাজী আব্দুল মোতালিব ম্যানশনে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জুড়ী শাখার উদ্ভোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফুজ্জামান রিশাদ ও নোমান আহমদ এর সঞ্চালনায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স জুড়ী শাখার ডি.আই.ভিসি ও ইনচার্জ মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড হবিগঞ্জ ও মৌলভীবাজার জোনের জে.ই.ভি.পি ও ইনচার্জ মির্জা সামস্ সালেকীন রানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান, এন.সি.সি ব্যাংক লিমিটেড,জুড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, জুড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ফখরুল ইসলাম, নয়াবাজার আদর্শ শিশু শিক্ষা একাডেমির সভাপতি মাওঃ সায়েম উদ্দিন,হাজী সামছুল ইসলাম, জাকির হোসেন, আকমল হোসাইন, নাজিম উদ্দিন মানিক, হাসান আহমদ, মামুনুর রশিদ, আলাউদ্দিন, জালাল উদ্দিন বাবুল, ডাঃ আসুক মিয়া প্রমুখ সহ কোম্পানির সর্বস্তরের কর্মী ও গ্রাহক গন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 679 বার পঠিত হয়েছে