জুড়ীতে ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

জুড়ীতে ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত
[আব্দুস সবুর, জুড়ী, মৌলভীবাজার]
মৌলভীবাজারের জুড়ী পূর্বাঞ্চল সমাজ কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে নয়া বাজার হোছন আলী উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২০আগষ্ট) জুড়ী পূর্বাঞ্চল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন (কাতার) এর  অর্থায়নে ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।
জুড়ী পূর্বাঞ্চল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুমেল আহমদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হুসেন মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও জুড়ী পূর্বাঞ্চল সমাজ কল্যাণ সংস্থার ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জুড়ী ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মঈন, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেশ রুদ্র পাল, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক  এম এম সামসুল ইসলাম, পূর্বজুড়ী ইউপি ২ নং ওয়ার্ড সদস্য হাজী মাসুক উদ্দিন, ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম রেনু, গোয়ালবাড়ী ইউপি যুবলীগ সভাপতি এমদাদুল ইসলাম মাসুম, পূর্বজুড়ী ইউপি যুবলীগ সভাপতি  সাইফুল ইসলাম, হাজী রহমত আলী, পূর্বজুড়ী ইউপি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ মাহবুব ছাদিক মুন্না, জুড়ী উপজেলা ছাত্রলীগের আহবায়ক হুমায়ুন রশিদ রাজি, টি এন খানম কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তাপস দাশ ও আব্দুল আহাদ প্রমুখ।

এই সংবাদটি 506 বার পঠিত হয়েছে