ঢাকা |
প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় জরিনা বেগম (১৭) নামক রাজনগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ২২ মে সোমবার অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতা কলেজ ছাত্রী উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের মাওলানা আব্দুল খালিকের মেয়ে।
থানায় দায়ের অভিযোগ থেকে জানা যায়, তার বোন জরিনা বেগম রাজনগর কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিকাল ৩ টায় পাঁচগাও মহিলা কলেজে যায়। সেখান থেকে তার ভাই আব্দুস ছত্তারের সাথে বাড়ি ফেরার পথে রাস্তায় সিএনজি নিয়ে ওৎপেতে বসে থাকা ৩-৪ জন যুবক তার ভাইকে মারধর করে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রেখে জোর করে বোন জরিনাকে গাড়ীতে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্রী সিএনজি’র পেছনের নাম্বার লিখে রাখে। গাড়ীর নাম্বার অনুযায়ী গাড়ীটি রাজনগরের মোকামবাজার ষ্ট্যান্ডের বলে ২৩মে মঙ্গলবার শনাক্ত করা হয়। অপহৃতার ভাই ইমরান জানান, ঘটনার পরপরই রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বোনকে উদ্ধার করতে অভিযুক্ত রানা মিয়ার এলাকার ইউপি চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাশের শরণাপন্ন হয়েছেন।
কিন্তু এসআই জিয়া জানান, মেয়েটি অপহরণ হয়নি। ফতেপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের ৩ সন্তানের জনক রানা মিয়ার সাথে তার প্রেম ছিল। এবং তারা দু’জন স্বেচ্ছায় পালিয়েছে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, অভিযোগ পেয়েছি। প্রেমের সম্পর্ক আছে কি-না তদন্ত করে দেখা হচ্ছে। তবে অপহরণ বা প্রেম যাই হোক আগে মেয়েকে উদ্ধার করতে হবে। আশা করি উদ্ধার করা সম্ভব হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।