রাজনগরের মাহতাব লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ৬, ২০১৮

রাজনগরের মাহতাব লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

 

মৌলভীবাজার প্রতিনিধি:

লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মাহতাব উদ্দিন।

তিনি শুক্রবার ( ৩ মে) যুক্তরাজ্যের ইনফিল্ডের এডমন্ড এলাকা থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে কাউন্সিলর নির্বাচিত হন।

মাহতাব উদ্দিন পৈত্রিক সূত্রে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। সেখানে সরকারি চাকরীর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত আছেন। জনপ্রতিনিধিত্ব ও সমাজসেবামূলক কাজে তার সরব উপস্থিতি ছিল। যার জন্য যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির সমর্থন লাভ করেন মাহতাব। ওই সিটিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। বাংলাদেশে স্থানীয়ভাবে বসবাসকারী তার চাচাতো ভাই মোজ্জামেল আলী, মাহতাব উদ্দিনের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি 839 বার পঠিত হয়েছে