ঢাকা |
প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাম্মী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শাম্মী বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ২৩ মে মঙ্গলবার উপজেলার টেংরা বাজারে পাইকপাড়া পলীøসমাজের উদ্যোগে ও টেংরা শহিদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন করেছে। জানা যায়, পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে মঙ্গলবার ২৩ মে মৌলভীবাজারের ৪ নং আমলী আদালত ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামী বরকত, মাজহার ও দিপু’র ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের ছুটিতে থাকায় মামলার শুনানিতে তার পক্ষে ছিলেন উপপরিদর্শক আলা উদ্দীন। টেংরাবাজারে পল্লীসমাজের সভাপতি লক্ষিরানি মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন মিয়া, ব্রাকের সামাজিক কর্মসূচির রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে, মৌলভীবাজারের ব্যবস্থাপক তারিক আজিজ, ইউপি সদস্য সেলিনা বেগম। মানবন্ধরে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।