ঢাকা |
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬
শাহীন আহমদঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব বটুলী চেকপোস্ট, বিরইনতলা ও ফুলতলা বস্তি, কালাছড়া গ্রামের ২৫৪ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পৃথক বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, শফিক উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফয়াজ আহমদ, মাসুক আহমদ, হুইপের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।