ঢাকা |
প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ নিয়ে গত দু’দিনে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের হামলায় দুই সেনাও মারা গেছেন।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল।
এরআগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার।
এ ঘটনার পর সেখানকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বলে জানা যাচ্ছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালায়। এতে দু’জন সৈন্য ও ৬ হামলাকারী নিহত হয়। এরপর ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এক পর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে সৈন্যদের সাহায্যে দু’টি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গাদের গ্রামে নির্বিচারে গুলি চালানো হয়। এতে নতুন করে ২৫ জন নিহত হয়।
তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন প্রকাশিত ছবিতে ‘ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ’ দেখা যাচ্ছে, যা ‘পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি’।
মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হিসেবে অভিহিত করছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের অনেকেই পছন্দ করে না এবং অনেকেই তাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে থাকে।
সূত্র: বিবিসি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।