ঢাকা |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি : রাজনগর ডিগ্রি কলেজে ইভটিজিং বিরোধী সভা ২৪ অক্টোবর সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়েছে। রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন এর সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের শিক্ষক সাংবাদিক রজত কান্তি গোস্বামীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর থানার অপিষার ইনচার্জ শ্যামল বণিক। প্রধান অতিথি তার বক্তব্য বলেন কলেজে যে কেউ এসে ইভটিজিং, ঘুরা ফেরা করা অথবা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাকে কলেজ ক্যাম্পাসে ধরে আমাকে খবর দিবেন। সে যত বড় হোক কেন আমি আইনগত প্রদক্ষেপ গ্রহন করব। এ দেশটা শক্তের বক্ত নরমের জম। তিনি আরো বলেন যোগ্যতা অর্জন হয় জন্মের পর থেকেই। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এ যুদ্ধ হবে আদর্শের যুদ্ধ। যৌবনের শক্তি দেশ গড়ার কাজে ব্যাবহার করতে হবে। যারা অপচয় করে তারা হবে জঙ্গি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর ডিগ্রি কলেজের শিক্ষক রাসান্দ দেব নাথ, শাহানারা রুবি, সারজা খানম, তামান্না বেগম, জওহর লাল দত্ত, সঞ্জিত যাদব, সৈয়দা শাহ লতিফা আক্তার, আবুল কালাম আজাদ, জ্যেতিময় বিশ্বাষ, মিনহাজুল আবেদীন, সেলিম আহমেদ, সেলিনা ফেরদৌস, সুরাইয়া আক্তার, রাজনগর ডিগ্রি কলেজের ছাত্রী ছালমা বেগম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি শ. ই.সরকার জবলু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট লেখক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির, যুগ্ন আহবায়ক শাহ মাসুম বিল্যাহ ফারুকী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সদস্য সচিব ও আইন ও সালিশ (আসক) ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক মতিউর রহমান, দৈনিক কাজিরবাজার জেলা প্রতিনিধি এমএ হাকিম, ফটোনিউজ বিডি সম্পাদক ও বাংলা নিউজ ডটকম এর জেলা প্রতিনিধি এমদাদুল হক, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক জিতু তালুকদার, দৈনিক সন্ধাবানী প্রতিনিধি সাইদুল ইসলাম, নিউজ দেশ বাংলা ২৪ডটকম এর সিলেট ব্যুরো চীফ মোঃ আব্দুল বাছিত খাঁন, মিলিনিয়াম টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন ও দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মুকিদ ইমরাজ প্রমুখ। সভায় কলেজের একজন ছাত্র অভিযোগ করে বলেন এখানে আমাদেরকে ছাত্রলীগ করার জন্য বাধ্য করা হচ্ছে। অর্থনীতি বিভাগের শিক্ষক সাংবাদিক রজত কান্তি গোস্বামী অতিথিদের উদ্যেশ্যে বলেন আজ আমরা অত্যন্ত অসহায় হয়ে এ সভার আয়োজন করেছি। এখানে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে এসে আমাদের ছাত্রীদের হয়রানী করে। আমরা তাদেরকে কোন ভাবেই কলেজ ক্যাম্পাসে আসা বন্ধ করতে পারছিনা। তাই আইনী ভাবে ইভটিজিং বন্ধের দাবী জানাচ্ছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।