ঢাকা |
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
এ বছর পাওয়া সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান (বব ডিলান)! এ ধরণের একটি খবর ছড়িয়ে পড়লেও খবরটির সত্যতা নিশ্চিত করা যায়নি। এ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পড়েছে।
তবে ঠিক কি কারণে তিনি এ পুরস্কার প্রাত্যাখ্যান করেছেন তা জানাননি। আগামী শনিবার তিনি এ বিষয়ে তিনি প্রেস মিটিংয়ে বিস্তারিত জানাবেন বলেও ‘গুঞ্জন’ শোনা যায়।
বুধবার রাতে দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে সংবাদটি প্রকাশের কিছুক্ষণ পরে গার্ডিয়ান কর্তৃপক্ষ তা আবার সরিয়ে নেয়।
একজন গায়ক ও গীতিকার হিসেবে তিনি এ পুরস্কার পাওয়ায় তাকে নিয়ে সারা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পুরস্কার পাওয়ার পর থেকে তিনি এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
অনেকেই তিনি তার পুরস্কার প্রত্যাখ্যান করতে পারেন বলে ধারণা করে আসছিলেন।
গত বৃহস্পতিবার সাহিত্যে ১১৩তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস।
সুইডিশ অ্যাকাডেমি বলছে, ‘আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্চ্ছনা সৃষ্টির’ জন্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন্য বেছে নেয় তারা।
ডিলান তথাকথিত সাহিত্যিক নন। তবে এখন তার নাম উচ্চারিত হবে টমাস মান, রুডইয়ার্ড কিপলিং, রবীন্দ্রনাথ ঠাকুর, আর্নেস্ট হেমিংওয়ে, বার্ট্রান্ড রাসেলদের সঙ্গে। নোবেলের ১১২ বছরের ইতিহাসে এ পুরস্কারজয়ী প্রথম সংগীত শিল্পী ও গীতিকার তিনি।
পুরস্কার ঘোষণার সংবাদ সম্মেলনে সারা দানিউস বলেন, তাদের এবারের নির্বাচন নিয়ে সমালোচনা হবে না বলেই তিনি আশা করছেন।
ডিলানকে তিনি বর্ণনা করেন ইংরেজি বাচন রীতির ‘এক মহান কবি’ হিসেবে, নোবেল পুরস্কার যার ‘প্রাপ্য’।
“৫৪ বছর ধরে চলছে তার এই অভিযাত্রা, প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছেন, সৃষ্টি করছেন নতুন পরিচয়।”
ডিলানের ‘দ্য টাইমস দে আর আ-চেইঞ্জিং’ গানটিকে দানিউস তুলনা করেছেন গ্রিক কবি হোমার আর শ্যাফোর সঙ্গে।
“আমরা যদি ৫০০০ বছর পিছনে ফিরে যাই, আমরা হোমার আর শ্যাফোকে পাব। তাদের গীতিকবিতা লেখাই হত গেয়ে শোনানোর জন্য। বব ডিলান একই কাজ করেছেন।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।