আওয়ামীলীগের জাতীয় সম্মেলন ২২ ও ২৩ অক্টোবর

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

আওয়ামীলীগের জাতীয় সম্মেলন ২২ ও ২৩ অক্টোবর

জুড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন ২০ তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। সম্মেলন উপলক্ষে সাজসাজ রবে পুরো দেশ। চলছে আলোক সজ্জার কাজও |

আসছে ২২ ও২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ারদী উদ্যানে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় গড়ে তুলা হয়েছে | সম্মেলন উপলক্ষে বিশাল আকারের নৌকার আদলে মঞ্চ তৈরি করা হচ্ছে | সম্মেলন উপলক্ষে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন  জানান , সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে | ১৪ টি দেশের অতিথিরা সম্মেলনে যোগ দেবেন বলেও জানান তিনি | ঢাকা শহরের আলোক সজ্জার দায়িত্বে ‘সেটাফ মাষ্টার ‘ ‘র স্বত্বাধিকারী জানান, সম্মেলন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে | এ উপলক্ষে ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মূল আলোকসজ্জা করা হবে | সাধারণ সম্পাদক জাকির হোসেন আরো বলেন, এবারের সম্মেলনে শ্লোগান নির্ধারণ করা হয়েছে “শেখ হাসিনার নেৃতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয় চলেছি দুর্বার | এখন সময় বাংলাদেশের মাথা উচু করে দাঁড়ানোর” | বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগের এই সম্মেলন সবচেয়ে জাকজমকপূর্ণ হবে | এর মাধ্যমে সরকারেরর উন্নয়ন – অগ্রগতি এবং গৌরব বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে |

ত্রি-বার্ষিক এ জাতীয় সম্মেলনে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে ৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন | এরা হলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগ আহবায়ক বীর মুক্তিযোদ্দা বদরুল হোসেন (মাষ্টার), যুগ্ম আহব্য়ক শফিক আহমদ, যুগ্ম আহবায়ক ফুলতলা ইউ/পি সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আ’লীগ সদস্য জায়ফরনগর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্দা হাজী আব্দুস সালাম |

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে