ঢাকা |
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে মৌলভীবাজার সিএনজি স্ট্যান্ড থেকে ভারতীয় অফিসার্স চয়েজ নামের ১২ বোতল মদসহ এক যুবককে আটক করা হয়। ১৬ অক্টোবর রোববার দুপুর ১২টায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা চুনু মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আবু সায়েম মোঃ আব্দুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশন রোডস্থ সিএনজি স্ট্যান্ড থেকে চনু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার বেগ তল্লাশি করে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ নামের মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কুলাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আবু সায়েম মোঃ আব্দুর রহমান ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।