জুড়ীতে ১০ টাকা মূল্যের চাল বিতরণ

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

জুড়ীতে ১০ টাকা মূল্যের চাল বিতরণ

আব্দুর রহমান ইবনে আশরাফ:
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ-মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা কেজি মূল্যে কার্ডে মাধ্যমে খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়।

পশ্চিম জুড়ী ইউ/পি চেয়ারম্যান শ্রী কান্ত দাসের সভাপতিত্বে শনিবার ৮ অক্টোবর ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও চাল বিতরণ উদ্ভোধন করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগ আহবায়ক বদরুল ইসলাম (মাষ্টার), উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য পদ-প্রার্থী ও যুবলীগ নেতা ডাঃআব্দুল হান্নান প্রখুখ।

উল্লেখ্য: জুড়ী উপজেলায় সর্বমোট ৪ হাজার ৪শ ৮৮ জন হত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি মূল্যের কার্ড ও চাল বিতরণ করা হয়।

এই সংবাদটি 373 বার পঠিত হয়েছে