কে পাচ্ছেন সাহিত্যের নোবেল?

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

কে পাচ্ছেন সাহিত্যের নোবেল?

শুরু হয়ে গেছে ২০১৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। অন্য যেকোনো বিষয়ের চেয়ে সাহিত্যের নোবেল পুরস্কারের দিকে নজর রাখা পাঠকের সংখ্যা সন্দেহাতীতভাবেই বেশি। নানাদিক বিবেচনা করে সাহিত্যের আদর্শ সৃষ্টিতে কবি-লেখকদের এই পুরস্কার দেয়া হয়। তবে নোবেল কমিটি কখন কোন বিষয়টিকে প্রাধান্য দিবে তার কোনো আগাম ছক আঁকা সম্ভব নয়। সাহিত্যিকের ভৌগলিক অবস্থান, ভাষা, লিঙ্গ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইত্যাদি বিষয়ও বিবেচনায় রেখে অনুমান করার যায়। তবে কখনও কখনও মিলে গেলেও অনেক সময়ই সেসব বিষয়ের ওপর ভরসা করে লাভ হয় না।

এখানে অসুবিধাটা হলো বিশ্বের অন্যান্য পুরস্কারের বেলায় দীর্ঘ তালিকা এবং হ্রস্ব তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নোবেল পুরস্কারের বেলায় সে ব্যবস্থা নেই। বিচারকদের নামও প্রকাশ করা হয় না। কাজেই অনুমান করাটা কঠিন।

গত দশ বছরে ব্রিটিশ জুয়াড়ি প্রতিষ্ঠান ল্যাডব্রক্স অবশ্য প্রায় পঞ্চাশ ভাগ অনুমান সত্যে পরিণত করতে পেরেছে। যারা বাজির পেছনে ভূমিকা রাখে তারা সত্যিকারের লেখকের গুণাবলী সম্পর্কে তেমন কিছু না জেনেও বাজিতে অংশ নেয়।

বেশ কয়েক বছর ধরে জাপানের কথাসাহিত্যিক হারুকি মুরাকামির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়ে আসছে। যারা তাঁকে নিয়ে বাজি ধরেছেন তারা অবশ্য এযাবৎ দেখে আসছেন, কোনো এক অজানা কারণে মুরাকামির দিকে দৃষ্টি দেয়নি নোবেল কমিটি। অন্যান্য বছরের মতো এবারও তাঁর নামটিই তালিকার সবার ওপরে রয়েছে। তাঁর সঙ্গে আছেন সিরিয়ার কবি অ্যাডোনিস, আমেরিকার কথাসাহিত্যিক ফিলিপ রথ, কেনিয়ার কথাসাহিত্যিক নগুগি ওয়া থিয়োঙ্গো, আমেরিকার কথাসাহিত্যিক জয়েস ক্যারল ওটস, আলবেনিয়ার লেখক ইসমাইল কাদারে, স্প্যানিস ঔপন্যাসিক হাভিয়ার মারিয়াস, নরওয়ের নাট্যকার জন ফসে, দক্ষিণ কোরিয়ার কবি কো উন, আইরিশ ঔপন্যাসিক জন বানভিল প্রমুখ।

এই সংবাদটি 322 বার পঠিত হয়েছে