জুড়ীতে ৬৫ পূজামন্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

জুড়ীতে ৬৫ পূজামন্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

আব্দুর রহমান ইবনে আশরাফ; জুড়ী প্রতিনিধিঃমৌলভীবাজারের জুড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এ বছর৬৫টি পূজামন্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট পূজা মন্ডপের আয়োজকরা, খুবই ব্যস্থ সময় কাটচ্ছেন প্রতিমা স্থাপনকারী কারিগরগন।

দু’এক মাস আগে থেকেই উপজেলার বিভিন্ন মন্দিরের পাশাপাশী বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে নির্মিত মন্দিরে প্রতিমা তৈরিতে কুমোর পরিবারের লোকেরা রাত দিন প্রতিমা তৈরির কাজ করছেন, আর আয়োজকরা ব্যস্ত- কিভাবে পূজা উদযাপনকে আরো সুন্দর করবেন।

জুড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু (মাষ্টার) জানান, এ বছর জুড়ী উপজেলায় সার্বজনীন ৬৩ ও ব্যাক্তিগত ২ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে (সার্বজনীন) পশ্চিম জুড়ীতে ২১টি, পূর্ব জুড়ীতে ৫টি, জায়ফরনগরে ১০টি, গোয়ালবাড়ীতে ১০টি, সাগরনাল ৮টি ও ফুলতলায় ৯টি সহ ব্যাক্তিগত উদ্দোগে জায়ফরনগরে ১টি, গোয়ালবাড়ী ১টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।

কৃষ্ণনগর সার্বজনীন পুজা মান্ডপের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল রায় বলেন, “যা দেবী সর্বেভূতেসু মাতৃ রোপেনু সংস্থিতা নমঃতৎথসৎ-২”

এই সংবাদটি 511 বার পঠিত হয়েছে