গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্টিত

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্টিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্টান ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম জেড আলমের সঞ্চালনায় ও হাফিজ সাইদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা: মুতলিব আহমদ, মাষ্টার বেলাল আহমদ, হাজী আব্দুল মুকিত।
এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সাইদুল আলম রাজা, সাবেক ইউপি সদস্য বাহা উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন, রাজনীতিবীদ এম এ কাসেম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন আমান, সমাজসেবী নজরুল ইসলাম পঙ্কি, দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি চেরাগ আলী, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ প্রমূখ।
অনুষ্টানে বক্তারা বলেন, চেয়াম্যানকে কোন শাসক হিসেবে নয় জনগন যেন সেবক হিসেবেই তাদের পাশে পায়। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে বলেন, পরিকল্পিতভাবে ইউনিয়নকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজের সমান বন্টণ, বয়স্ক ও বিধবা ভাতা উপযুক্ত মানুষকে প্রদান এবং নাগরিক সেবা সকলের কাছে সমানভাবে পৌছে দেওয়ার লক্ষে কাজ করে যেতে হবে।

এই সংবাদটি 228 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ