গোলাপগঞ্জে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন পরবর্তী ডি-ব্রিফিং অনুষ্টিত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

গোলাপগঞ্জে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন পরবর্তী ডি-ব্রিফিং অনুষ্টিত
.
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ  : গোলাপগঞ্জে ফুলবাড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষ্যে সমন্বিত উন্নয়ন উদ্যোগ- ২০১৬ এর ডি-ব্রিফিং অনুষ্টিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে
গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মুন্তাকিমের সঞ্চালনায় ও শিক্ষক জাহিদুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন। পাওয়া পয়েন্টের মাধ্যমে সমন্বিত উন্নয়ন উদ্যোগ-২০১৬ এর তথ্যাবলি তুলে ধরেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান। ডি-ব্রিফিংয়ে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা অফিসার ডা. তৌহিদ উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার তমির হোসেন চৌধুরী, উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসার কামাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মুরছালিন আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, শিক্ষিকা নাজিয়া কুলসুম চৌধুরী, শিক্ষক নুরুল ইসলাম, স্বাস্থ কর্মী মো. জসিম, প্রেসিডেন্ট স্কাউট দিদার আহমদ । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মৌরিন করিম, উপজেলা ইন্সটেক্টর মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী স্বাস্থ্য অফিসার লুৎফুর রহমান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টার ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সমন্বিত উন্নয়ন উদ্যোগ-২০১৬ এর  কার্যক্রমে অংশগ্রহণকারী ২৭টি টিমের মধ্যে ২শত ১৬ জন সদস্যদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, সমন্বিত উদ্যোগ গ্রহন করলে যে কোন কঠিন কাজই সহজে বাস্তবায়ন করা সম্ভব হয়। সুষ্ঠ পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে, এ ধারনা থেকেই আমরা ফুলবাড়ী ইউনিয়ন সমন্বিত উন্নয়ন উদ্যোগ-২০১৬ কর্মসূচী গ্রহন করেছি। গত শনিবার ফুলবাড়ী ইউনিয়নের ৪ হাজার ৬ শত ৬০টি পরিবারের মধ্যে ৩ হাজার ৭শত ৪৩টি পরিবারে এ কার্যক্রম পরিচালনা সম্ভব হয়েছে। সরেজমিনে জরিপের মাধ্যমে আমরা জানতে পারলাম, ৪শত ১০টি পরিবার স্বাস্থ্য সম্মত লেট্রিন নেই। এছাড়া শতাধিক পরিবারের বিদ্যুৎ নেই এবং অনেক পরিবারই স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে অজ্ঞতা রয়েছে। তিনি স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষাসহ প্রতিটি মৌলিক চাহিদা পূরণে পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে নির্দেশনা প্রদান করেন। এ কার্যক্রমে অংশ গ্রহনকারী প্রতিটি টিমের টিম ম্যানেজারসহ সদস্যবৃন্দকে আন্তরিকতার সাথে নাগরিক সেবা প্রদান করায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি 582 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ