ঢাকা |
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি কলেজের মধ্যে একমাত্র শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। উপজেলায় গড় পাশের হার ৫৪.৯৩ ভাগ। ১৮ আগস্ট বৃহষ্পতিবার প্রকাশিত ফলাফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজে মোট ২১২ জন শিক্ষার্থীর মধ্যে ২১১ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৯.৫৩ ভাগ। এছাড়া কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে পাশের হার ৩৭ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে পাশের হার ৫৯.২৫ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে পাশের হার ৫৭.৮৭ ভাগ। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পাশের হার ৭৯.৭৫ ভাগ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।