গোলাপগঞ্জ পৌরসভায়  প্রথম বারের মত জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

গোলাপগঞ্জ পৌরসভায়  প্রথম বারের মত জাতীয় শোক দিবস পালন
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার দেড় দশক পর প্রথম বারের মত জাতীয় শোক দিবস পালন করা হল। গত ৩০ ডিসেম্বর পৌরসভায় তৃতীয় বারের মত নির্র্বাচন অনুষ্ঠিত হলে তাতে মেয়র হিসাবে বিপুল ভোটে বিজয়ী হন সিরাজুল জব্বার চৌধুরী। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। এ উপলক্ষে পৌর মিলনায়তনে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী সভাপতিত্বে ও যুব নেতা রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর এএঅএম মুস্তাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আফছার উদ্দিন খান সাদেক। বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী যগেশ্বর চ্যাটার্জী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর কাউন্সিলর ফজলুল আলম, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, গোলাপগঞ্জ ক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন ইরান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আজম প্রমুখ।

এই সংবাদটি 264 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ