গোলাপগঞ্জে লিটল স্টার প্রতিবন্ধী স্কুলেরউদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

গোলাপগঞ্জে লিটল স্টার প্রতিবন্ধী স্কুলেরউদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান লিটল স্টার স্কুলের উদ্যোগে উপজেলার বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি অংশ। তাদেরকে অবহেলার চোখে না দেখে সম্মানের চোখে দেখা উচিত।গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে লিটল স্টার স্কুলের পরিচালক, উপজেলা পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলামের পরিচালনায় ও বিশিষ্ট সমাজসেবী মো. ইব্রাহিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ সেক্রেটারী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর কর্মকর্তা লুৎফুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ এম সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলাউদ্দিন রছব, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আলম, সমবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী খলকুর রহমান, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম, বাঘা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েছ আহমদ, ছাত্র নেতা সাইদুল আলম সুহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ এমসি একাডেমী পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম মানিক, ফটো সাংবাদিক জাবলু তালুকদার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ উদ্দিন, কেএম আব্দুল্লাহ, সাবেক পৌর কমিশনার আব্দুল মতিন, সমাজসেবী নাজিম উদ্দিন, সাবেক আনসার বিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, লক্ষ্মীপাশা ইউপি সদস্য তারেক আহমদ, তরুণ সমাজসেবী, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান বাচ্চু, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইক্জ্জুামান চৌধুরী শিমু, ছাত্র নেতা আব্দুস সামাদ, অভিভাবক ডা. আব্দুল জলিল, আব্দুল কাদির খান, সাইফুল ইসলাম, সমাজসেবী নিজাম উদ্দিন প্রমুখ।সভায় প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সবাই সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদের অভ্যন্তরে লিটল স্টার স্কুল প্রতিষ্ঠায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বিশেষ ভূমিকা পালন করায় উপজেলাবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি 271 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ