মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বণবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জুন মঙ্গলবার ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালাম এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজ কক্ষে রাজিবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশক (এসআই) পরিমল চন্দ দেব বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানা যায় সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল।

এই সংবাদটি 996 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ