কমলগঞ্জে মাদ্রাসায় জাল প্রত্যয়নে নাইট গার্ডের চাকুরীর অভিযোগ

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

কমলগঞ্জে মাদ্রাসায় জাল প্রত্যয়নে নাইট গার্ডের চাকুরীর অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়াকে জাল প্রত্যয়নে চাকুরী দেয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ অক্টোবর স্থানীয়রা নাইট গার্ডের অবৈধ চাকুরী ও নিয়োগ বিষয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়া বিগত প্রায় ১৩ বৎসর যাবত নাইট গার্ড হিসাবে কর্মরত আছেন। ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনি পাশের যে প্রত্যয়ন জমা দিয়েছেন সেটি বিদ্যালয়ের নয়। একটি ভূয়া প্রত্যয়ন দিয়ে তিনি চাকুরী করছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন। এলাকার রহিম মিয়া, ইব্রাহিম মিয়া, আলতাফুর রহমান বলেন, সাদত মিয়া জাল প্রত্যয়নে অবৈধভাবে চাকুরি করছে এবং তার চাকুরীকালীন সময়ে মাদ্রাসার মটর, মাইকের ব্যাটারী ও দানবাক্স চুরির ঘটনাও ঘটেছে। তাকে দ্রুত বরখাস্তের দাবি জানান তারা। ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ের একটি প্যাডে লিখিতভাবে জানান, বিষয়টি জেনে এই বিদ্যালয়ের খাতাপত্র ঘেটে এই নামে কোন রেকর্ড পাওয়া যায়নি এবং সাদত মিয়া বিদ্যালয়ের কোন ছাত্র নন। বিদ্যালয়ের নামে ভুল প্যাড, প্রধান শিক্ষকের নাম ছাড়া সিলে জাল স্বাক্ষরসহ ভূয়া প্রত্যয়নের বিষয়ে সাদত মিয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এই সংবাদটি 141 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ