পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫

আফগান সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামে এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতদের সর্বশেষ এই সংখ্যা জানিয়েছে।

মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের উপর পড়ে। মসজিদ ভবনের ধ্বংসস্তুপ থেকে আমরা এখনও মৃতদেহ ও আহতদের উদ্ধার করছি।”

“আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে মুসল্লিদের ভিড়ের মধ্যেই ছিল। সে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।”

তাৎক্ষণিকভাবে ঘটনার দায় স্বীকারের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানি তালিবান বিশেষ করে আদালত, স্কুল ও মসজিদের মতো স্পর্শকাতর লক্ষ্যগুলোতে নিয়মতিভাবে হামলা চালিয়ে আসছে।

পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে অনেকদিন ধরেই আল কায়েদা , তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা গড়ে উঠেছে।

এই সংবাদটি 593 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ