হাজার বছরের ঐতিহ্যবাহী দেওগাঁও শাহী জামে মসজিদে নেই যাতায়াতের রাস্তা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

হাজার বছরের ঐতিহ্যবাহী দেওগাঁও শাহী জামে মসজিদে নেই যাতায়াতের রাস্তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওগাঁও গ্রামে অবস্থিত হাজার বছরের ঐতিহ্যবাহী দেওগাঁও শাহী জামে মসজিদ, কিন্তু দুঃখজনকভাবে আজও মুসল্লিদের যাতায়াতের কোনো সুষ্ঠু রাস্তা নেই।

এ এলাকায় রয়েছে একাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান — দেওগাঁও শাহী জামে মসজিদ, দেওগাঁও শাহী ঈদগাহ, দেওগাঁও নুরুল কোরআন আস সুন্নাহ মাদ্রাসা, হযরত শা বদর উদ্দিন (রহঃ) মাজার শরীফ এবং দেওগাঁও কবরস্থান। এছাড়াও প্রায় ২০টি পরিবারের বসবাস, কিন্তু তাদেরও যাতায়াতের জন্য উপযুক্ত কোনো রাস্তা নেই।

এ বিষয়ে স্থানীয় সমাজসেবক হাজী বোরহান উদ্দিন দুলাল বলেন,

এতগুলো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে যাতায়াতের কোনো সুষ্ঠু রাস্তা না থাকা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আমাদের দাবি, দ্রুত যেন একটি স্থায়ী রাস্তা নির্মাণ করা হয়।”

অন্যদিকে, এলাকার বিশিষ্ট ব্যক্তি সুলেমান চৌধুরী বলেন,

আমরা বহুবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মসজিদ, মাজার, ঈদগাহ ও স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।”

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আশা করছেন—দেওগাঁও শাহী জামে মসজিদে যাতায়াতের সড়ক নির্মাণে প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন।

এই সংবাদটি 197 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ