ঢাকা |
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুরে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে এক নারী খুন হয়েছেন। ঘটনার পর ঘাতক স্বামী নিজেই আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
নিহত নারীর নাম শাপলা আক্তার (২৫)। ঘাতক স্বামী রাজন মিয়া, যিনি সিলেটের সুরমা থানার বাসিন্দা ও স্থানীয়ভাবে ব্যবসা করতেন। দম্পতি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ নিয়ে রাজন ও শাপলার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে গত রাতে রাজন মিয়া তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি মরদেহ পাশের একটি বালুর স্তুপে লুকিয়ে রাখেন।
ঘটনার পর সকালে রাজন নিজেই আদালতে উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেন। আদালত তাকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ সন্ধ্যায় করড়া গ্রামের বালুর স্তুপ থেকে শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যা বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।