ঢাকা |
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোয়ালিয়া দিঘির পাড়ের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই এলাকার মাসুক মিয়ার ছেলে।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাঁশঝাড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মোবাইল ফোন কেনার বায়না ধরে গত শুক্রবার সকালে আল-আমিন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। তিন দিন পর আজ সকালে বাঁশঝাড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।