সিলেট বানী’র সম্পাদকের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

সিলেট বানী’র সম্পাদকের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

সিলেটের প্রবীন সাংবাদিক দৈনিক সিলেট বানী’র সম্পাদক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

মঙ্গলবার এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন- বৃহত্তর সিলেটে বর্ষীয়ান প্রবীন সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী’র ইন্তেকালে আমরা শোকাহত। আল্লাহ উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি 763 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ